আশুরা উপলক্ষে ওস্তাদ আয়াতু্ল্লাহ মিসবাহ তাকী ইয়াযদীর দশম বক্তব্য
শহীদানের নেতা হযরত আবা আব্দিলল্লাহ্ আল্-হোসাইনের (আঃ) শোকাবহ ম্মৃতিময় দিনগুলোর আগমনে হযরত ইমাম মাহ্দী (আল্লাহ তাঁর আবির্ভাব ত্বরান্বিত করুন), মহান রাহ্বার, মহান মার্জা'এ তাক্বলীদগণ ও হোসাইনী আদর্শের ভক্ত অনুসারীদের সকলের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তা'আলা আমাদেরকে এ দুনিয়ায় ও পরকালে ইমাম হোসাইন (আঃ) এর সাথে বন্ধন অটুট রাখার তাওফিক দান করবেন- এই প্রত্যাশা করছি । বিগত দু'তিনটি আলোচনায় আমরা "আমর্ বিল্ মা'রূফ্ ওয়া নাহ্য়ী 'আনিল্ মুনকার" সম্বন্ধে কথা বলেছি। এসব আলোচনায় উপস্থাপিত একটি প্রশ্নকে কেন্দ্র করে আমরা "আমর্ বিল্ মা'রূফ্ ওয়া নাহ্য়ী 'আনিল্ মুনকার"-এর সংজ্ঞা ও তার পরিধি তুলে ধরেছি। এ থেকে আমাদের কাছে পরিস্কার হয়ে গেছে যে, "আমর্ বিল্ মা'রূফ্ ওয়া নাহ্য়ী 'আনিল্ মুনকার" সম্পর্কে আমাদের মধ্যে যে ধারণা প্রচলিত রয়েছে এবং যাতে বলা হয়েছে যে, এটা তখনি ফরয যখন তাতে ক্ষতির আশঙ্কা থাকবে না, তার সাথে হযরত ইমাম হোসাইন (আঃ)-এর ঐতিহাসিক ভূমিকার কোনো মিল নেই। সহজ কথায় প্রশ্নটি হচ্ছে, তিনি যা আঞ্জাম দিলেন তা কী ধরনের "আমর্ বিল্ মা'রূফ্ ওয়া নাহ্য়ী 'আনিল্ মুনকার" আমরা যার অনুরূপ "আমর্ বিল্ মা'রূফ্ ওয়া নাহ্য়ী 'আনিল্ মুনকার"-এর কথা জানি না এবং তার আহকামও অবগত নই? এ প্রসঙ্গে আমরা ভূমিকা স্বরূপ উল্লেখ করেছি যে, এমন কতক শব্দ বা পরিভাষা আছে যার দুই ধরনের অর্থ হতে পারে ঃ একটি সাধারণ অর্থ ও একটি বিশেষ অর্থ। আমরা কোরআন মজীদে ও রেওয়াইয়াতে "আমর্ বিল্ মা'রূফ্ ওয়া নাহ্য়ী 'আনিল্ মুনকার" পরিভাষার ব্যবহার থেকে এ উপসংহারে উপনীত হয়েছি যে, এ পরিভাষাটিরও দুই ধরনের অর্থ রয়েছে ঃ একটি বিশেষ অর্থ ও একটি সাধারণ অর্থ । এর বিশেষ অর্থ হচ্ছে প্রচলিত অর্থ যা ব্যবহারিক মসলা-মাসায়েলের গ্রন্থাদিতে উল্লিখিত থাকে। এতে এ দায়িত্ব পালনের জন্য কতক শর্ত উল্লেখ থাকে, যেমন ঃ ক্ষতির সম্ভাবনা না থাকে, ক্ষতি হবার ভয় না থাকে। "আমর্ বিল্ মা'রূফ্ ওয়া নাহ্য়ী 'আনিল্ মুনকার"-এর একটি বিস্তীর্ণ পরিধির অর্থও রয়েছে যাতে বেশকিছু নির্দেশ, অন্য কতক বিষয়বস্তু, এমনকি জিহাদের অনেক উপাদান অন্তর্ভুক্ত রয়েছে। আমরা এ ব্যাপারে কিছু নমুনা পেশ করেছি যা থেকে "আমর্ বিল্ মা'রূফ্ ওয়া নাহ্য়ী 'আনিল্ মুনকার"-এর ব্যাপকতর অর্থে ব্যবহারের প্রমাণ মেলে। আমরা আজকের আলোচনায় এ পুরো বিষয়গুলো সুবিন্যস্ত করতে এবং এর বিধিবিধানেরও সাধ্যানুযায়ী ব্যাখ্যা পেশ করতে চাই।
|
|
Read more...
|